পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অভিযানে..

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ । ১০:৫২ | আপডেট: ১৪ জুলাই ২০২৪ । ১০:৫২

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

পটুয়াখালীতে পুরাতন ফেরীঘাট এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মোঃ কামাল খান (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা বিভাগ।

শনিবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম, পিপিএম-সেবা এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, একেএম আজমল হুদার নেতৃত্বে পটুয়াখালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ)/সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পটুয়াখালী থানার পুরাতন ফেরীঘাট থেকে ৫০ পিস ইয়াবাসহ বদরপুর ইউনিয়নের মৃত কদম আলী খান এর ছেলে মোঃ কামাল খান (৪৪) আটক করে । তার কাছ থেকে ০১টি নীল রংয়ের জিপারের মধ্যে রক্ষিত ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!