পটুয়াখালীতে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে..

প্রকাশ: ৮ জুন ২০২৪ । ১৯:২২ | আপডেট: ৮ জুন ২০২৪ । ১৯:২২

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

ঘূর্ণিঝড় রিমালের কারনে ৩য় ধাপের স্থগীত উপকুলীয় ২২ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন আগামীকাল। সুষ্ঠু ভাবে ভোট গ্রহনের লক্ষ্যে আজ দুপুর থেকে পটুয়াখালীর স্থগীতকৃত ৩ উপজেলার ১৬৭ টি ভোট কেন্দ্রে ব্যালট ব্যাতীত অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে প্রিজাইডিং অফিসারগন উপজেলা নির্বাচন অফিস থেকে স্ব স্ব কেন্দ্রের জন্য ভোট গ্রহনের সরঞ্জাম বুঝে নিচ্ছেন।

আগামীকাল সকালে পাঠানো হবে ব্যালট পেপার। শান্তিপূর্ন পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের পক্ষথেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা। প্রতিটি উপজেলায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর করনীয় সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম।

রিটার্নিং কর্মকর্তা যাদব সরকার জানান, সুষ্ঠভাবে ভোট গ্রহনের লক্ষ্যে ৩ উপজেলায় ৩৬ জন নির্বাহি ম্যাজিষ্ট্রেট এবং ৩ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাজ করছেন। প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী ৩ জনসহ ৫ জন পু‌লিশ, ৩ অস্ত্রধারী সহ ১৫ জন আনসার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতি‌টি ইউনিয়‌নে পর্যাপ্ত সংখ্যক কোষ্টগার্ড, র‌্যাব, বি‌জি‌বির ও পু‌লি‌শের স্ট্রাইকিং ফোর্স কাজ করবে বলে জানান তিনি।
পটুয়াখালী সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মির্জাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং দুমকি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!