কলাপাড়ায় পৌরশহরের জগন্নাথ আখড়া নাট..
প্রকাশ: 25 May 2024 । 12:50 | আপডেট: 25 May 2024 । 12:50
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
কলাপাড়া পৌরশহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের মনসা, কালী ও শীতলা প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরির মামলার প্রধান আসামি মো. ইব্রাহিম প্যাদা (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২ টায় পার্শ্ববর্তী উপজেলা আমতলীর তারিকাটা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইব্রাহিম চাকামাইয়া ইউনিয়নের নিশনবাড়িয়া গ্রামের আবু তাহেরের ছেলে। ইব্রাহিম কলাপাড়া পৌর শহরের একজন অটোরিক্সা চালক।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুর ২ টার দিকে মন্দিরের প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরি করে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ, র্যাব মন্দির এলাকা পরিদর্শন করে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেন। ঐদিন মঙ্গলবার রাতে মন্দির কমিটির সভাপতি গোসাই সাহা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ২ লক্ষ ত্রিশ হাজার টাকা ক্ষতি সাধন ও অজ্ঞাত আসামি উল্লেখ করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, পৌরশহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের মনসা, কালী ও শীতলা প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরির ঘটনায় ফুটেজ দেখে প্রধান আসামীকে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে আমতলীর তারিকাটা থেকে গ্রেফতার করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.