যাত্রীবাহি নৌকা থেকে পড়ে যুবক..

প্রকাশ: ২৪ মে ২০২৪ । ১৯:০৩ | আপডেট: ২৪ মে ২০২৪ । ১৯:০৩

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-

গাইবান্ধার ফুলছড়ির ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহি ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে কামরুল ইসলাম ১৮ নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ মে) সকাল
৯.৩০ টার দিকে উপজেলার কাউয়াবাধা এলাকা দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ কামরুল ইসলাম এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডি গ্রামের রমজান আলীর ছেলে।

নৌকাটির ইঞ্জিনের দায়িত্বে থাকা নুরুনবী বলেন, ৩০-৩৫ জন লোক নিয়ে হরিচন্ডি ঘাট হতে নৌকা ছেড়ে বালাসিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। সকাল ৯.৩০টার দিকে কাউয়াবাধা এলাকা দিয়ে যাওয়ার সময় কামরুল নৌকা থেকে পড়ে ডুবে যায়। এ সময় তার মামা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। নদীতে অনেক স্রোত থাকায় নদীর ভাটিতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

কামরুরেল মামা নুরুনবী মিয়া আরও ‘ নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসে
নদীতে অনেক স্রোত থাকায় উদ্ধার অভিযানে তারা ব্যর্থ হন পরে রংপুরের ডুবুরী দল এসে উদ্ধার অভিযানে নামেন।অভিযান এখনও অব্যাহত রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!