গোবিন্দগঞ্জে চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ..
প্রকাশ: ২৩ মে ২০২৪ । ১৮:৫১ | আপডেট: ২৩ মে ২০২৪ । ১৮:৫১
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান, চাল ও গম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ বৃহস্পতিবার দুপুরে গোলাপবাগ খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে গোলাপবাগ এলএসডি খাদ্য গুদাম চত্বরে আয়োজিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া। অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সোবহান,গোলাপবাগ খাদ্য গুদামের ওসিএলএসডি হাসনাত জামান,মহিমাগঞ্জ ওসিএলএসডি ইকবাল হোসেন, কামদিয়া ওসিএলএসডি আসাদুজ্জামান, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি রেজাউল করিম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মুন্নু, কৃষক মানিক সাহা সহ অন্যরা।
চলতি মৌসুমে ৩শ’ কৃষকের নিকট থেকে লটারীর মাধ্যমে ২হাজার ৯৯৭ মেট্রিক টন ধান, ১১হাজার ৫৭০ মেট্রিকটন সিদ্ধ চাল, ৭০৬ মেট্রিকটন আতব চাল এবং ১২২ মেট্রিকটন গম সংগ্রহ করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.