পটুয়াখালীতে ৩টি উপজেলায় চলছে ভোটগ্রহন

প্রকাশ: 21 May 2024 । 15:44 | আপডেট: 21 May 2024 । 15:44

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্ট :-

শান্তিপূর্ন পরিবেশে পটুয়াখালীর ৩টি উপজেলায় চলছে দ্বিতীয় ধাপের ভোটগ্রহন। সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীন ভাবে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। গরমের কারনে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেক কম। ভোটগ্রহন চলছে ঢিমেতালে। একেকজন ভোটার কেন্দ্রে আসছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে চলে যাচ্ছেন। বাউফল উপজেলার পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ৩ টা অব্দি মোট ভোট পরেছে ৭০৩ টি এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪’শ ৪২ জন।

এদিকে সকালে বাউফল উপজেলার উত্তর কর্পুরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন সময়ে রিয়াজুল ইসলাম নামের ঘোড়া প্রতিকের এক এজেন্টকে আনারস প্রতিকের এজেন্ট মারধর করে পালিয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া সোমবার রাতে বাউফলে ঘোড়া প্রতীকের নির্বাচনী এজেন্ট ও বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলামকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদারের বিরুদ্ধে। রাত ৯ টায় উপ‌জেলার কনকদিয়া ইউনিয়নের আয়লা গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব হাওলাদার।
আহত শ‌হিদুলকে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষ‌নিকভা‌বে তা‌কে বরিশাল শেবা‌চিমে পাঠা‌নো হ‌য়ে‌ছে ব‌লে‌ নি‌শ্চিত ক‌রেছেন বাউফল থানার ও‌সি শো‌নিত কুমান গা‌য়েন।

তিনটি উপজেলায় ৩৪টি ইউনিয়নের ২শ’ ৪৭ টি কেন্দ্রে ৬লাখ ৫৫ হাজার ৫শত ২১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

বাউফল উপজেলায় প্রতিটি ভোট কেন্দ্রে রয়েছে একজন এএসআই চার জন পুলিশ সদস্য ও ১৬ জন আনসার সদস্য রয়েছে । এছাড়া ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে র‌্যাবের দুইটি ও বিজিবি তিন প্লাটুন ও কোস্টগার্ড ১৭ জন স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। এছারাও পুলিশের নেতৃত্বে ১৬টি টিম স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!