পূর্বধলায় শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও..

প্রকাশ: 20 May 2024 । 18:34 | আপডেট: 20 May 2024 । 18:34

রিফাত আহমেদ রাসেল, ষ্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোনা:-

নেত্রকোনার পূর্বধলায় দিন ব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি ( ফলিত পুষ্টি) বিষয়ক সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২০ মে) উপজেলার হিরনপুর উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান) জেলার শাখার আয়োজনে কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে নেত্রকোনার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড.মোসা. আলতাফ-উন-নাহারের পরিচালনায় এই স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত বাস্তবায়িত হয়।

ক্যাম্পেইনে হিরনপুর উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীর ১১০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

দিনব্যাপী এই আয়োজনে এই সুষম খাবার, খাবারের প্রকারভেদ, কিশোরীদের জন্য স্বাস্থকর খাবার সহ খেলাধুলা ও পরিষ্কার পরিছন্নতার বিষয়ে আলোচনা করা হয। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ফলজ বৃক্ষের চারা ও পুষ্টি প্লেট বিতরণ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!