মৌলভীবাজার পুনাকের উদ্যোগে সেলাই মেশিন..

প্রকাশ: ১৮ মে ২০২৪ । ২১:৪৭ | আপডেট: ১৮ মে ২০২৪ । ২১:৪৭

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

মৌলভীবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগ দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে নতুন নারী ব্যারাকের অডিটোরিয়ামে জেলার সাত উপজেলার সাত জন নারীকে সাতটি সেলাই মেশিন বিতরন করা হয়।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন।

মৌলভীবাজার জেলা পুনাকের সভানেত্রী মোছাঃ শারমিন আখতার বানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ পুনাকের উপদেষ্টা রোকেয়া খাতুন।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে পুনাক সভানেত্রী বলেন, ‘পর্যায়ক্রমে পুলিশ পরিবারের সদস্য এবং সকল নারী পুলিশ সদস্যদের পুনাকের সাথে যুক্ত করে বিভিন্ন হস্তশিল্পের কাজের মাধ্যমে পুলিশ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

এরপর পুলিশ লাইন্স প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!