নাগরপুরে পাট উৎপাদনকারী চাষীদের মধ্যে..

প্রকাশ: 8 May 2024 । 17:38 | আপডেট: 8 May 2024 । 17:38

নাগরপুর করেসপন্ডেন্ট,টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের নাগরপুরে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে। বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৩-২০২৪ অর্থবছরে ”উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় পাট উৎপাদনকারী ১৫০ জন প্রান্তিক চাষিদের মধ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ই মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান ফরিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. ইমরান হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার নাগরপুর মো. শাহানুর হোসেন, পরিদর্শক পাট অধিদপ্তর টাঙ্গাইল মো. জহির রায়হান, রমেশ চন্দ্র সূত্রধর, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নাগরপুর মো. সাইদুর রহমান, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা টাঙ্গাইল সদর মো. ওবায়দুল হক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্ষরিক নাগরপুর মো. নুরে আলম জয় সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!