কুয়াকাটায় ত্রান প্রতিমন্ত্রীর পক্ষে পানি..
প্রকাশ: ৩ মে ২০২৪ । ২১:২১ | আপডেট: ৩ মে ২০২৪ । ২১:২১
আব্দুল কাইয়ুম আরজু কুয়াকাটা করেসপন্ডেন্ট:-
পটুয়াখালীর কুয়াকাটায় তীব্র গরমে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবি মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে পৌর ছাত্রলীগ। ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো:মহিববুর রহমান এমপি’র পক্ষ থেকে শুক্রবার (৩ মে) দুপুরে পৌর শহরসহ কুয়াকাটা-ঢাকা মহাসড়কে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত পথচারী, পর্যটক ও শ্রমিকদের মাঝে এ খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়।
এছাড়াও বৃহস্পতিবার বিকেলে মৎস্য বন্দর মহিপুর থানা ও কলাপাড়ায় খাবার পানি ও স্যালাইন বিতরণ করে উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম শিবলু,বায়জীদ,আরিফ বিল্লাহ সহ ছাত্রলীগের নেতাকর্মিরা।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে মৎস্য বন্দর মহিপুর থানা ছাত্রলীগ নেতা ও মহিপুর সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ খান,সাধারন সম্পাদক রুবেল হাসান,মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হাওলাদার, মহবিুল্লাহ পাটোয়ারী সহ ছাত্রলীগের নেতাকর্মীরা এ খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমে অংশ নেয়।
এসময় প্রায় ৬ হাজার পথচারী, পর্যটক, শ্রমজীবি মানুষের মাঝে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর পক্ষ থেকে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.