ভুরিয়া ও কমলাপুর ইউপি নির্বাচনে..
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪ । ১৩:০২ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ । ১৩:০২
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্ট :-
২৮ এপ্রিল রবিবার অনুষ্ঠিত এ দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে ভুরিয়া ইউনিয়নে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ রুবেল আহমেদ (ঘোড়া)। রুবেল আহমেদ ভোট পেয়েছেন ৪৬৪২। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ সরওয়ার (আনারস) পেয়েছেন ২০১৬ ভোট।
এ ইউনিয়নে মোট ৮৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৭৮২ জন ভোটার ভোট প্রদান করেন। এ প্রদত্ত ভোটারের মধ্যে ৯৫ টি ভোট বাতিল হয়েছে।
কমলাপুর ইউনিয়নে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ ছালাম মৃধা( চশমা)।
ছালাম মৃধা ভোট পেয়েছেন ৯১৭৮। তার নিকটতম প্রতিদ্বন্দী মনির রহমান মৃধা( আনারস) পেয়েছেন ৪৩৬৯ ভোট। এ ইউনিয়নে মোট ১৯,৮৪৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৩৯১৩ জন। এর মধ্যে ২০৬ টি ভোট বাতিল হয়েছে বলে নিশ্চিত করেছেন রির্টানিং অফিসার পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসার শারমীন আফরোজ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.