কলাপাড়ায় অতিরিক্ত গরমসহ বিভিন্ন কারনে..
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪ । ২১:৩২ | আপডেট: ২২ এপ্রিল ২০২৪ । ২১:৩২
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
কলাপাড়ায় গত এক সপ্তাহে অন্তত: তিন শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছে। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে দুই শতাধিক মানুষ চিকিৎসা নিয়েছে।
এছাড়া বিভিন্ন ইউিনয়নের কমিউনিটি ক্লিনিকে শতাধিক মানুষ চিকিৎসা নেয়ার খবর পাওয়া গেছে।
রবিবার থেকে সোমবার বিকেল পর্যন্ত দুইদিনে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে শতাধিক ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়, অতিরিক্ত গরম, পঁচাবাসি খাবার গ্রহন, পানিতে লবনাক্ততা এবং বিশুদ্ধ পানি পান না করায় ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার প্রধান কারন বলে মনে করছেন চিকিৎসকরা। তবে আক্রান্ত রোগীদের মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যা বেশী বলে জানা যায়। বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আই.ভি স্যালাইন সংকট রয়েছে।
সোমবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় রেকর্ড পরিমান গরম পড়তে শুরু করেছে। এতে অন্যন্য রোগের সাথে ব্যাপকভাবে দেখা দিয়েছে ডায়রিয়া। আক্রান্তদের অনেকে বাড়ীতে চিকিৎসা নিলেও হাসপাতাল কিংবা ক্লিনিক মুখীও অনেক মানুষ।
এবিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারি বলেন, একদিকে চলছে তরমুজের মৌসুম, অপরদিকে প্রচন্ড গরম, সুপেয় পানির অভাব ডায়রিয়ার প্রধান কারন বলে তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.