দুই ঘন্টা অবরোধের পর জেলা..

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪ । ১৯:১৯ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ । ১৯:১৯

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্ট :-

দুই ঘন্টা অবরোধের পর জেলা প্রশাসনের হস্তক্ষেপে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে ফের যান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পটুয়াখালীর বড় চৌরাস্তা এলাকায় অতিরিক্ত যাত্রী পরিবহনের কারনে দুটি বাসকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এতে ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকেরা।

মহাসড়কের দুই দিকে আটকে পড়ে শতাধিক যানবাহন। এতে ভোগান্তিতে পড়ে সাধারন যাত্রীরা। যানবাহনের ভেতরে প্রচন্ড গরমে হাঁসফাস করতে থাকে তারা। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে মালিক সমিতির সাথে বৈঠকের আশ্বাস দেয়া হলে বেলা সোয়া ৩ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, ঈদে ঘরমুখো মানুষেরা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে। সময় বাঁচানোর জন্য তারা চালক ও হেল্পারের নিষেধ উপেক্ষা করেই অতিরিক্ত যাত্রী হিসেবে বাসে উঠছে। তাই ভ্রাম্যমান আদালত বাসে অতিরিক্ত যাত্রী পেয়ে জরিমানা করেছেন।

জরিমানার পরিমান সহনশীল হলেও সেটি ঠিক ছিল, কিন্তু প্রতিটি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এত টাকা বাসের চালক বা হেল্পারের পক্ষে দেয়া কষ্টসাধ্য তাই তারা সড়ক অবরোধ করে।

জেলা প্রশাসনের আশ্বাসে জরিমানা পরিশোধ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুই ঘন্টা অবরোধের পর জেলা প্রশাসনের হস্তক্ষেপে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে ফের যান চলাচল শুরু ফুটেজ এফটিপিতে পটুয়াখালী প্রতিনিধিঃ দুই ঘন্টা অবরোধের পর জেলা প্রশাসনের হস্তক্ষেপে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে ফের যান চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পটুয়াখালীর বড় চৌরাস্তা এলাকায় অতিরিক্ত যাত্রী পরিবহনের কারনে দুটি বাসকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এতে ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকেরা। মহাসড়কের দুই দিকে আটকে পড়ে শতাধিক যানবাহন।

এতে ভোগান্তিতে পড়ে সাধারন যাত্রীরা। যানবাহনের ভেতরে প্রচন্ড গরমে হাঁসফাস করতে থাকে তারা। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে মালিক সমিতির সাথে বৈঠকের আশ্বাস দেয়া হলে বেলা সোয়া ৩ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, ঈদে ঘরমুখো মানুষেরা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে। সময় বাঁচানোর জন্য তারা চালক ও হেল্পারের নিষেধ উপেক্ষা করেই অতিরিক্ত যাত্রী হিসেবে বাসে উঠছে। তাই ভ্রাম্যমান আদালত বাসে অতিরিক্ত যাত্রী পেয়ে জরিমানা করেছেন। জরিমানার পরিমান সহনশীল হলেও সেটি ঠিক ছিল, কিন্তু প্রতিটি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এত টাকা বাসের চালক বা হেল্পারের পক্ষে দেয়া কষ্টসাধ্য তাই তারা সড়ক অবরোধ করে। জেলা প্রশাসনের আশ্বাসে জরিমানা পরিশোধ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!