রাঙ্গাবালীতে ২ কেজি গাজাঁসহ গ্রেফতার..
প্রকাশ: ২ এপ্রিল ২০২৪ । ১৬:৪৪ | আপডেট: ২ এপ্রিল ২০২৪ । ১৭:০৮
মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী করেসপন্ডেন্টপটুয়াখালী:-
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চরমোন্তাজ ইউনিয়নের চরমন্ডল লঞ্চ ঘাট থেকে দুই কেজি গাজাঁসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত গলাচিপা থানার গজালিয়া ইউনিয়নের মৃত মতলেব হাওলাদারের ছেলে মোঃ খোকন হাওলাদার (৪৫) কে মাদক বিক্রয়কালে ০২ (দুই) কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,পটুয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায় রাঙ্গাবালী থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিক্তিতে আজ ০১লা এপ্রিল মঙ্গলবার চরমন্ডল লঞ্চ ঘাট থেকে গাঁজা বিক্রয়ের সময় রাঙ্গাবালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, আমি মাদক এর সাথে কখনোই আপোষ করিনা।যে কেউ হোক মাদক এর সাথে জড়িত থাকলে তাকে কোন ভাবে ছাড় দেয়া হবেনা। আজ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.