গ্রেফতার হলো দক্ষিন জনপদের কুখ্যাত..

প্রকাশ: ১ এপ্রিল ২০২৪ । ১৫:৪৪ | আপডেট: ১ এপ্রিল ২০২৪ । ১৫:৪৪

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

দক্ষিন জনপদের কুখ্যাত ডাকাত সরদার সাইদুর রহমান মানিক মৃধা (৩৫) কে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ০৯ টি ডাকাতি, ০২ টি অস্ত্র ও ০১ খুন মামলা সহ মোট ১২টি মামলার আসামি ০৮ বছর ধরে পলাতক ছিলো। মানিক সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারঘোনা গ্রামের বাসিন্দা সত্তার মৃধার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, পটুয়াখালী সদর থানার এসআই (নিঃ)/ দিপায়ন বড়াল এর নেতৃত্বে একটি আভিযানিক দল দেশের বিভিন্ন এলাকায় একাধিক বার অভিযান পরিচালনা করেন। অবশেষে র‌্যাবের সহায়তায় নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে রবিবার (৩১মার্চ) দুপুরে কুখ্যাত ডাকাত সরদার মানিক মৃধাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে ঢাকা ও নারায়নগঞ্জ এলাকায় নাম পরিচয় গোপন করে সিকিউরিটি প্রতিষ্ঠানে চাকুরী করত।

গ্রেফতারকৃত মানিককে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাসের মধ্যে অন্তত পক্ষে ১৫ দিন বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা, মাদারীপুর, ফরিদপুর, পটুয়াখালী, মুন্সিগন্জ, গাজীপুর সহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও দস্যুতা করে মানুষের সর্বস্ব হাতিয়ে নেয় এবং বড় বড় উৎসবের সময় তার ডাকাতির পরিমান বেড়ে যায়।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, নথি পত্র পর্যালোচনা করে ডাকাত সরদার মানিকের নামে ১১ টি গ্রেফতারী পরোয়ানা মুলতবি আছে বলে জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!