বোরহানউদ্দিনে চেতনা নাশক ঔষধ খাইয়ে..

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪ । ১৯:৫১ | আপডেট: ২৬ মার্চ ২০২৪ । ২০:০২

বোরহানউদ্দিন সংবাদদাতা,ভোলাঃ

ভোলার বোরহানউদ্দিনে চেতনা নাশক ঔষধ খাইয়ে বসতঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকা মালামাল নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা। এঘটনায় আজ মঙ্গলবার সকালে বাড়ির মালিকসহ তিন জনকে গুরুতর অসুস্থ্য অবস্থায় ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরা হলেন, বাড়ির মালিক মো: জালাল আহমেদ, তার স্ত্রী সাহিদা বিবি ও পুত্রবধূ মিতু বেগম।

ওই পরিবার সদস্য ও স্থানীয়রা জানান, ভোলার বোরাহনউদ্দিন উপজেলা দেউলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্কুল বাড়ি সংলগ্ন এলাকার জালাল আহমেদের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে ডাকাত দলের সদস্য তাদের ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিলিয়ে দেন। পরে তারা আজ ভোর রাত সাড়ে ৩ টার দিকে জালাল আহমেদ তার স্ত্রী ও ছেলের বউ সেহরি খেয়ে অচেতন হয়ে বিছানায় ঘুমিয়ে পরেন। এ সুযোগে ডাকাতরা ঘরে প্রবেশ করে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে চলে যায়। এরপর সকালের দিকে স্থানীয়রা তাদের ঘরের দরজা খোলা দেখে তাদের ডাকাডাকি করলেও কোন সারা শব্দ না পেয়ে পুলিশের খবর দেন। পরে পুলিশ এসে তাদের গুরুতর অসুস্থ্য অবস্থায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত চলছে। আর অসুস্থ্যতা সুস্থ হয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!