নলছিটিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশ: 6 April 2023 । 09:54 | আপডেট: 18 April 2023 । 16:54

নলছিটি (ঝালকাঠি)প্রতিনিধিঃ

 

ঝালকাঠির নলছিটিতে তরিকুল ইসলাম সুমন নামের ৪০ বছর বয়সী এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত সুমন উপজেলা যুবলীগ কর্মী ছিলেন। বুধবার রাত ১০টার দিকে ননলছিটি পৌর এলাকার হাইস্কুল রোডে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে সুমনকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ধারনা করছে পুলিশ।

ঝালকাঠি পুলিশ সুপারের নির্দেশে হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে রাতেই মাঠে নেমেছে পুলিশের গোয়েন্দা সংস্থাসহ একাধিক টিম।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, রাত ১০টার দিকে হাইস্কুল রোডে সুমনকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা এবং লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হবে।

নিহত তরিকুল ইসলাম সুমন নান্দিকাঠি (শীতলপাড়া) এলাকার আমজেদ হোসেনের ছেলে।

-আরএইচবি/কে.বি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!