শ্রীমঙ্গলে প্রথমবারের মতো ‘গনিত উৎসব’..

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ । ১৬:১৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ । ১৬:১৩

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

মৌলভীবাজার জেলার সকল শিক্ষার্থীদের অংশগ্রহনে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গনিত উৎসব-২০২৪’। আগামী ৯ মার্চ এ গনিত উৎসব অনুষ্ঠিত হবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব জানান, গনিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন কৃষি মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। গনিত উৎসবে আরো উপস্হিত থাকবেন বিশিষ্ট লেখক ও পদার্থবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

আগামী ৯ মার্চ সকাল ৯টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৪টি বিভাগে এই গনিত উৎসব অনু্ষ্ঠিত হবে। আগ্রহী সকল শিক্ষার্থীকে আগামী ৪ মার্চ রাত ১২ টার মধ্যে গুগল ফরমে আবেদন করতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!