কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টান্ত..

প্রকাশ: 5 April 2023 । 18:52 | আপডেট: 5 April 2023 । 18:53

মোহাম্মদ মাহমুদুল হাসান | rhbnews.com

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে (৫ এপ্রিল ২০২৩) গণভবনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে পাঠানো শাকসবজি ও ফলমূল দেখছেন। তিন মাস আগে (৭ জানুয়ারি ২০২৩) টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়নের পূবের বিলে অনাবাদি পৈত্রিক জমি পরিদর্শন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তখন তিনি জলাভূমির অন্তর্গত ওই অঞ্চলের জমিগুলোতে ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষের নির্দেশনা দিয়েছিলেন। একই সঙ্গে দেশবাসিকেও আহ্বান জানিয়েছিলেন সকল অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় আনতে। শুধু আহ্বান জানিয়েই বসে থাকেননি প্রধানমন্ত্রী। তাঁর তত্ত্বাবধানে টুঙ্গিপাড়ার অনাবাদি ও জলাভূমিতে নিমজ্জিত জমিতে চাষাবাদ করা হয়। তিন মাসের মধ্যে পতিত জমি ভরে ওঠে ফুলে-ফলে-ফসলে। টুঙ্গিপাড়ার পতিত জমিতে উৎপাদিত শাকসবজি ও ফলমূল বুধবার গণভবনে আনা হলে প্রধানমন্ত্রী তা পরিদর্শন করেন। এ সময় তিনি মুঠোফোনে টুঙ্গিপাড়ায় চাষাবাদের তিনটি ভিডিওচিত্র সকলকে দেখান ।
 

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!