নবাবগঞ্জে শিক্ষার্থীদের বরন ও বিদায়..

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৪ । ১৮:২৯ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৪ । ১৮:২৯

মোঃ হাসিম উদ্দীন,ব্যুরো চীফ,রংপুরঃ

দিনাজপুরের নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহার সভাপতিত্বে এ বরন ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাওহীদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফরহাদ হোসেন, নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহম্মেদ, শিক্ষার্থী অভিভাবক সাংবাদিক সুলতান মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।

এ ছাড়াও অতিথিরা ফুল দিয়ে নতুন শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে এবং বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন উপহার হিসেবে তুলে দেন। পরে ঐ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, আঃ সালাম ও সেকেন্দার আলীকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

এবারে বিদ্যালয় থেকে ১৬৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!