গোবিন্দগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৪ । ২০:১৬ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৪ । ২০:১৬
গাইবান্ধা করেসপন্ডেন্টঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ডাঙ্গার বিল থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের ওই বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, আজ সকালের দিকে কৃষকরা জমিতে গেলে ডাঙ্গার বিলের মাঝস্থানে অপরিচিত ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়।মুহূর্তে এ ঘটনাটি ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। পরে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
এ তথ্য নিশ্চিত করে নাকাই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য মেজবাউল সরকার বলেন, বিল থেকে উদ্ধার করা মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ডাঙ্গার বিল নামক স্থান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.