শ্রীমঙ্গলে ১০০ পিস ইয়াবাসহ এক..
প্রকাশ: 6 May 2023 । 23:33 | আপডেট: 6 May 2023 । 23:43
আতাউর রহমান কাজল, ষ্টাফ করেসপন্ডেন্ট,শ্রীমঙ্গলঃ
শ্রীমঙ্গলে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আজ শনিবার ( ৬ মে) গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী ও এএসআই জীবন বাকতি শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোডে অভিযান চালায়।
এ সময় ১০০ পিস ইয়াবাসহ মো. ইউসুফ (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে শ্রীমঙ্গল শহরতলীর বিরাইমপুর এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.