সাদুল্লাপুর ইউনিয়ন আ.লীগ কর্মী সভা..
প্রকাশ: 6 May 2023 । 19:49 | আপডেট: 6 May 2023 । 20:07
শফিকুল ইসলাম রানা, মতলব উত্তর করেসপন্ডেন্ট চাঁদপুর
মতলব উত্তর উপজেলার সাদুল্লøাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার পাঠান বাজান আবেদীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।
সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন মুন্সির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইউসুফ ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মিজানুর রহমান মিঠুর যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশফাক হোসেন চৌধুরী মাহী, অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম নবী হোসেন নবী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, মৎস্যজীবী লীগ নেতা ইমরান হোসেন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সম্পাদক জরিপ খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোফাজ্জল হোসেন উজ্জ্বল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আসিফ সরকার, মো. রিযাদ। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, যে দল আগামী নির্বাচনে বাঁধা দিতে চাইবে সেই দল অসাংবিধানিক। তারা সংবিধানের কিছুই বুঝে না বলে আমি মনে করি। কারণ নির্বাচন কমিশন নির্বাচন করবে, আর সরকার তাতে সহযোগীতা করবে। বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচন তাদের জন্য বসে থাকবে না। যথা সময়ে নির্বাচন হয়ে যাবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কথা বলছে। দেশে কি পরিমাণ উন্নয়ন হয়েছে তা আপনারাই দেখছেন। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে জনগণ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.