হাকিমপুরে এক নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪ । ১৫:০০ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ । ১৫:০০
মোঃ লুৎফর রহমান ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুর:-
দিনাজপুরের হাকিমপুরে ধানের মাঠে পরিত্যক্ত অবস্থায় মর্জিনা (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় উপজেলার আলীহাট ইউনিয়নের ধাওয়া নশিপুর নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মর্জিনা (৪৫) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকার মৃত খাজেমুনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন জানান, সকালে স্থানীয়দের ফোনের মাধ্যমে জানতে পেরে আলীহাট ইউনিয়নের ধাওয়া নশিপুর এলাকা থেকে মর্জিনা নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। আলীহাট ইউনিয়নের ফুলমিয়া নামের এক ব্যক্তির সাথে মর্জিনার বিয়ে হয়েছিলো এবং এক বছর আগে তাদের দুজনের তালাক হয়। আজ সকালে নারীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি তবে লাশ ময়নাতদন্ত শেষে বলা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.