ইন্দুরকানীতে ইট বোঝাই ট্রলি উল্টে..

প্রকাশ: ৬ মে ২০২৩ । ১৯:১৬ | আপডেট: ৬ মে ২০২৩ । ১৯:১৯

ইন্দুরকানী করেসপন্ডেন্ট,পিরোজপুরঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে ইট বোঝাই ট্রলি উল্টে মো: জাকারিয়া হোসেন (১৮) নামের এক চালক নিহত হয়েছেন। শনিবার সকাল নয়টার দিকে উপজেলার ইন্দুরকানী- কলারন সড়কের  চন্ডিপুর-বটতলা এলাকার সুধীরের দোকানের সামনে এ দূর্ঘটনা ঘটে। এসময়  ট্রলিতে থাকা সানু  (১৫) ও নাঈম  (১৬) নামে  আরো দুই শ্রমিক আহত হন।
নিহত জাকারিয়া হোসেন উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চর বলেশ্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আবু তালেব আবুর ছেলে।
স্থানীয়রা জানান, ট্রলি চালক জাকারিয়া তার দুই হেল্পার নাইম এবং সানুকে নিয়ে উপজেলার কলারণ ইট ভাটা থেকে ট্রলি গাড়িতে ইট বোঝাই করে বালিপাড়ার দিকে যাচ্ছিল। সকাল  নয়টার  দিকে  চন্ডিপুরের বটতলা নামক স্থানে পৌঁছলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে যায়। এ সময় জাকারিয়া হোসেন ট্রলির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার ওসি মো: এনামুল হক জানান,  ইট বোঝাই ট্রলি গাড়ি উল্টে জাকারিয়া নামে এক ট্রলি চালক  নিচে চাপা পরে  গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!