টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে মাল্টা..

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪ । ১৬:৫৮ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৪ । ১৬:৫৮

মোঃ জসীম উদ্দিন, দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইউরোপের মাল্টা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি কাওসার আমিন হাওলাদার।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নিজ এলাকা পটুয়াখালির দুমকি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তাবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা জানান।

এরপর তিনি ফাতেহাপাঠ ও ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

মাল্টা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক শাহজাহান আকন, যুগ্ম সাধারন সম্পাদক আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের অন্তত চার শতাধিক নেতা কর্মী এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!