ভোট সুষ্ঠু করতে যত বাহিনী..

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩ । ২১:০৪ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ । ২১:০৪

সুজন খান ষ্টাফ করেসপন্ডেন্ট:-

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের কোন ভয় নেই। ভোট সুষ্ঠু করতে যত রকম বাহিনী দরকার, সে বাহিনী নামানো হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নামানো হচ্ছে।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে তিন আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে একটিও যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে সোচ্চার রয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণ যেন না যায়। কারও সম্মানহানি যেন না হয়।

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর আরও বলেন, প্রত্যেক নাগরিক সম্মানিত, প্রত্যেক প্রার্থী ও তাদের সমর্থকরা সম্মানিত। এ দেশের প্রত্যেকটি মানুষ সম্মানিত। কেউ যেন কারও সম্মানে আঘাত না করে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!