ভোট পর্যবেক্ষণে দেশীয় ২০ হাজার..

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩ । ০০:১০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ । ০০:১০

সুজন খান ষ্টাফ করেসপন্ডেন্ট:-

কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষণ সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন দেশীয় ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এই তথ্য জানান।

এক বিজ্ঞপ্তিতে শরিফুল আলম জানান, কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষণ সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবেন।

সবমিলিয়ে ২০ হাজার ৭৭৩ জন দেশি পর্যবেক্ষক এবার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

চিঠিতে পর্যবেক্ষকদের তালিকা চূড়ান্ত করার বিষয় উল্লেখ করে বলা হয়, বিষয়টি সব রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!