শ্রীমঙ্গলে ফিনলে টি বালিকা প্রীতি..
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩ । ২২:৫৬ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ । ২২:৫৬
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি বালিকা প্রীতি ফুটবল ম্যাচ অনু্ষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল ৪টায় ফুলছড়া অফিস সংলগ্ন মাঠে এই বালিকা প্রীতি ফুটবল ম্যাচ অনু্ষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচে শ্রীমঙ্গলের ভাড়াউড়া টি ভিভিশন ও ডিনস্টন টি ডিভিশনের বালিকারা অংশগ্রহন করে।
প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফিনলে টি কোম্পানীর ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী।
বিশেষ অতিথি ছিলেন বালিশিরা টি এস্টেটের জেনারেল ম্যানেজার সৈয়দ সালাউদ্দিন চৌধুরী, ফুলছড়া চা বাগানের ব্যবস্হাপক এনামুল হক, চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা।
খেলায় ভাড়াউড়া ডিভিশন ট্রাইব্রেকারে ১-০ গোলে ডিনস্টন ডিভিশনকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান দলকে ৩ হাজার টাকা ও রানার্স আপ দলকে ২ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.