পানি সম্পদ প্রতিমন্ত্রীর স্ত্রীর মৃত্যু

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩ । ১১:৩১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ । ১৪:৩৪

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

না ফেরার দেশে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রী লায়লা শামীম। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পানি সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লায়লা শামীম দীর্ঘদিন ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক সন্তান ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা শোক প্রকাশ করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!