“বড়দিন” উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের..
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩ । ২১:৫৮ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ । ২১:৫৮
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার জেলার খ্রিষ্টান নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।
মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্ন চার্চ এবং পুঞ্জির প্রতিনিধিগণ এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
আসন্ন বড়দিন উদযাপনে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গীর্জাসমূহের নিরাপত্তা এবং বড়দিনকে সামনে রেখে পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন নির্দেশনা সমূহ এই মতবিনিময় সভায় আলোচনা করা হয়।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ এবং মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.