গৌরনদীতে বিজয় দিবসে আনন্দ র্যালি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩ । ১৯:২৭ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ । ১৯:২৭
মোঃ রফিকুল ইসলাম সবুজ গৌরনদী করেসপন্ডেন্ট:-
মহান বিজয় দিবস-২০২৩ পালন উপলক্ষে আলোচনাসভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে মঙ্গলবার বিকালে, অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবিক্ষন কমিটির প্রনেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি)।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, পৌর মেয়র মো.হারিছুর রহমান, জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুননাহার মেরী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ নান্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, ফারুক হোসেন মোল্লা, সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জামাল হোসেন বাচ্চু, মাসুম মল্লিক খোকন, অর্থ সম্পাদক ভোলানাথ সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম টিটু। এসময় অন্যাণ্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড.সাহিদা আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতিকুর রহামন শামীম, উপজেলা যুবলীগের সভাপতি মো.আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন বেপারী, পৌর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো.স্বপন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংশদের সাবেক ভিপি সুমন মাহমুদ, পৌর ছাত্রলীগের সভাপতি মো. মিলন খলিফা, কলেজ ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন সুজন, সাধারন সম্পাদক শরীফ নাহীয়ান হোসেন রাতুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো.ইমরান মিয়া-সহ অন্যান্যরা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.