আমার বিয়ের সময় এখনও হয়নি:..

প্রকাশ: 5 April 2023 । 13:48 | আপডেট: 5 April 2023 । 13:48

তানজিয়া রহমান বিনোদন প্রতিনিধি:-

বলিউড সেনসেশন সারা আলি খান গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল চর্চিত নাম। তার বিয়ে নিয়ে প্রায়ই কথা হয়। শোনা যায় প্রেমে হাবুডুবু খাচ্ছেন পতৌদি পরিবারের এই লাস্যময়ী। কবে সারার বিয়ের সানাই বাজছে সেটি জানার অপেক্ষায় ভক্তরা।

কবে বিয়ে করছেন—এই প্রশ্নের সোজাসুজি উত্তর দিয়েছেন সারা। অভিনেত্রী বলেন, তিনি যতই বিয়ের ব্যাপারে আগ্রহী হোন না কেন- এটা তার বিয়ের জন্য সঠিক সময় নয়। বর্তমানে তাকে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া ছবি গ্যাসলাইটে দেখা যাচ্ছে।

এ ছবির প্রমোশনে গিয়েই নিজের বিয়ের পরিকল্পনার কথা জানান সারা। ছবিতে তার সঙ্গে আছেন চিত্রাঙ্গদা সিং, বিক্রান্ত মাসে প্রমুখ। সারা জানান, তার প্ল্যান এখন অপেক্ষা করা।

দেশি ভাইবস অনুষ্ঠানে এসেছিলেন সারা। সেখানেই শেহনাজ গিল তাকে নানা বিষয়ে প্রশ্ন করেন। সারা তাকে জানান তিনি এখনো মনের মানুষ খুঁজে পাননি।

এরপর শেহনাজ যখন তাকে জিজ্ঞেস করেন যে তিনি বিয়ে করার জন্য আগ্রহী কিনা- তখন সারা বলেন, ‘হ্যাঁ, অবশ্যই; কিন্তু সব কিছুই হয় সঠিক সময়। আমার জন্য এখনো সেই সময় আসেনি।’

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!