কালকিনিতে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের..
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩ । ২০:০৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ । ২০:০৩
মোঃ রাজু আহম্মেদ,কালকিনি সংবাদদাতা,মাদারীপুরঃ
মাদারীপুরের কালকিনিতে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ র্যালি বের করে উপজেলার বিভিন্ন শড়ক প্রদক্ষিণ করে কালকিনি সৈয়দ আবুল হোসনে বিশ্ব বিদ্যালয় কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের সভাপতি বি এম রাজিব,সাধারণ সম্পাদক সজিব খান,উপদেষ্টা তাইজুল ইসলাম সাজ্জাদসহ সংগঠনের ১৫ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকে।
শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের সভাপতি বি এম রাজীব হোসেন বলেন ফিরোজ মাহমুদ বুলু বেপারী প্রতিষ্ঠিত শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ৫০০ ফিট জাতীয় পতাকা নিয়ে আনন্দ র্যারি করা হয়েছে এবং সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের সংগঠন সব সময় মানব সেবায় কাজ করে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.