গাজীপুরে ট্রেনে নাশকতা কমলাপুর রেলওয়ে..
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩ । ২০:৪৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ । ২০:৪৪
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখরিয়া এলাকায় ট্রেনের নাশকতার ঘটনায় ঢাকা জিআরপি থানায় মামলা দায়ের করেছে রেল কর্তৃপক্ষ। মামলায় অজ্ঞাতনামা আসামীদের অভিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার কমলাপুর৷ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহাম্মেদ বিশ্বাস।
তিনি জানান, গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নাশকতার ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় পিডব্লিও কর্মকর্তা আশরাফ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামীদের অভিযুক্ত করা হয়েছে। ওসি আরো জানান, রেলে নাশকতারটি একটি বড় ঘটনা, তাই মামলা দায়েরের বিষয়ে সতর্কতা সাথে এজাহার করতে হয়েছে। তদন্তের সার্থে মামলার বিয়য়ে বিস্তারিত বলেন নি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.