শ্রীমঙ্গলের বাইক্কা বিলে ভ্রাম্যমান আদালতের..

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৩ । ২০:২৬ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৩ । ২০:২৬

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

শ্রীমঙ্গলের প্রসিদ্ধ ও দেশের অন্যতম মৎস্য অভয়াশ্রম বাইক্কা বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়েছে।

শনিবার (০২ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির উপস্হিত ছিলেন।

শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার জানান, বাইক্কা বিলে এ অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!