শ্রীমঙ্গল পুলিশের অভিযানে ডাকাতির ঘটনায়..
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩ । ২৩:০০ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ । ২৩:০০
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানের সহকারি ব্যবস্হাপকের বাংলোতে ডাকাতির ঘটনায় আরো ১ ডাকাতকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সাতগাঁও চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোতে ডাকাতির ঘটনায় শ্রীমঙ্গল থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার উপজেলার দুর্গানগর এলাকা থেকে ডাকাতি মামলার আসামী মো. মহরম আলীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি হতে ডাকাতির ঘটনায় ব্যবহৃত ১টি বড় দা যাহা দৈর্ঘ্যে প্রায় ২৮ ইঞ্চি, ডাকাতির ঘটনায় লুট হওয়া ৩টি ফুল হাতা শার্ট, ১টি গোলাপী রংয়ের মশারী এবং বাদীর বাংলোতে পাহারারত চৌকিদারের নিকট হইতে লুট হওয়া ১টি টর্চ লাইট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.