নওগাঁর আত্রাইয়ে অবৈধ ইনজেকশন সহ..

প্রকাশ: ৩ মে ২০২৩ । ১১:০৭ | আপডেট: ৩ মে ২০২৩ । ১১:০৭

অনলাইন ডেস্ক

নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী অভিযানে অবৈধ নেশার ইনজেকশন ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের ২ মে মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দেখিয়ে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে সোমবার (১ মে) দিবাগত রাত হতে ২ মে পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলাধীন দুর্লভপুর গ্রামের জয়েন মোল্লার ছেলে মঞ্জুর মোল্লা(৫১) নওগাঁর আত্রাই উপজেলাধীন ঘোষপাড়া গ্রামের মৃত আয়েন উদ্দিন শাহর ছেলে এমামুল শাহ(৩৫) এবং একই উপজেলার ভরতেতুলিয়া গ্রামের মৃত খোরশেদ আলম খন্দকারের ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে বাবু(৩৪) কে আটক করা হয়। আটককালে আসামীদের হেফাজত হতে ৪৫ পিচ অ্যাম্পল এবং ১গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!