মতলব উত্তরে পানিতে ডুবে শিশুর..

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ । ২৩:৩২ | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ । ২৩:৩২

মতলব উত্তর করেসপন্ডেন্ট,চাঁদপুরঃ

চাদঁপুরের মতলব উত্তর উপজেলায় পানিতে ডুবে সাহেদ নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ৩ টার দিকে উপজেলার ষাটনল ইউনিয়নের পূর্ব ষাটনল কন্দু সরকার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাহেদ ওই গ্রামের নবী তালুকদারের ছেলে এবং স্থানীয় ষাটনল সরকারি প্রথমিক বিদ্যালয় প্রথম শ্রেনীর ছাত্র।

স্থানীয়রা জানায়, প্রথম শ্রেনীর বার্ষিক পরীক্ষা শেষে বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বের হয় সাহেদ। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় কন্দু সরকার কান্দি জামে মসজিদের পার্শবর্তী পুকুরে জুতা খুঁজে পেয়ে পরিবারের লোকজন পুকুরে খোঁজাখুজি করে শিশু সাহেদকে অচেতন অবস্থায় উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ওই গ্রামে শোকের মাতম বিরাজ করছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!