মহিপুরে পালিত হলো বিশ্ব মৎস্য..

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ । ১৭:০৮ | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ । ১৭:০৮

রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

মহিপুরে পালিত হয়েছে বিশ্ব মৎস্য দিবস। মঙ্গলবার দুপুরের দিকে দিবসটি উপলক্ষ্যে মহিপুর থানার মৎস্য বন্দর আলীপুরে বিএফডিসি মার্কেটের হলরুমে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারীজ প্রজেক্টের উপজেলা মেরিন ফিসারীজ কর্মকর্তা আশিকুর রহমান ও ওয়ার্ল্ড ফিসের জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি, এসময় নৌ-পুলিশ ও কোষ্টগার্ডের সদস্যসহ জেলেরা উপস্থিত ছিলেন।

বক্তারা মাছের অবাধ বিচরনের জন্য খাল, নদী ও সমুদ্রে ছেঁড়া জাল ও প্লাষ্টিক বর্জ্যসহ সকল ধরনের বর্জ্য না ফেলার অনুরোধ জানান এবং সবাইকে জাটকা শিকার থেকে বিরত থাকার আহবান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!