শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য..

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩ । ১৯:০৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ । ২১:১৪

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. আফজাল হোসেন শপথ নিয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও মো. মহিব্বুর রহমান উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আফজাল হোসেন রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!