শ্রীপুরে রেল ব্রিজে দুর্বৃত্তের আগুন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩ । ২০:৪০ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ । ২০:৪০
বশির আহমেদ কাজল ষ্টাফ করেসপন্ডেন্ট, শ্রীপুর গাজীপর :-
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুরের গোলাঘাট এলাকার মাটিকাটা নদীর ওপরে রেলব্রিজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বাংলাদেশে রেলওয়ের ময়মনসিংহ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আকরাম আলী জানান, সোমবার (১৩ নভেম্বর) ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোলাঘাট এলাকার ঢাকা-ময়মনসিংহ রেলব্রিজে আগুন দেয়া দুর্বৃত্তরা। আগুন দেয়ার পর রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা পেট্টোলিং টিম বিষয়টি দেখতে পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। পরে সোমবার সকালে প্রকৌশলী বিভাগের তত্ত্বাবধানে রেল লাইন মেরামত করা হয়। এসময় রেল লাইনে পাঁচ স্লিপার খুলে ফেলে নতুন স্লিপার লাগানো হয়। এঘটনা রেল চলাচলে কোন বিঘœ ঘটেনি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ্ জানান, রেল সেতুতে দুর্বৃত্তরা ভোরে আগুন দিয়েছিল। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.