অগ্নিসন্ত্রাসী ধরিয়ে দিলে ২০ হাজার..

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৩ । ১৯:০২ | আপডেট: ৬ নভেম্বর ২০২৩ । ১৯:০২

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতাকারী ও অগ্নি সন্ত্রাসীদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে পেট্রোল পাম্প মালিক সমিতির নেতাদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময়ের সময় তিনি এ ঘোষণা দেন।

ডিএমপি কমিশনার বলেন, দেশব্যাপী চলছে বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধ কর্মসূচি। তাদের ঘোষিত দ্বিতীয় দফার এই কর্মসূচিতে ৩০ ঘণ্টায় ১৩টি বাস, দুটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি সিএনজি ও একটি লেগুনাসহ মোট ১৮টি যানবাহনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

‘এ অবস্থায় জনগণের জানমাল রক্ষা এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কৌশল হাতে নিয়েছে ডিএমপি। অগ্নিসন্ত্রাস রোধে সংশ্লিষ্ট থানা এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্লিয়ারেন্স ছাড়া বোতলে খোলা তেল বিক্রি করা যাবে না।’

লাইসেন্স ছাড়া কেউ খোলা বোতলে তেল বিক্রি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘প্রতিটি পেট্রোল পাম্পে সিসিটিভি ক্যামেরা এমনভাবে স্থাপন করতে হবে যাতে এক বিন্দু জায়গাও বাদ না পরে। যাতে কোন দুষ্কৃতিকারী খোলা বোতলে তেল কিনে নিয়ে নাশকতা করতে না পারে।’

তিনি আরো বলেন, ‘অনেক প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা পুলিশের হাতে তাদের (নাশকতাকারী) ধরিয়ে দিয়েছেন। যারা অগ্নি সন্ত্রাস করবে তাদেরকে ধরিয়ে দিলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার প্রদান করবে। ’

এ সময় কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে নগরবাসীকে উদ্বিগ্ন না হতেও পরামর্শ দেন ডিএমপি কমিশনার।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!