পটুয়াখালী-১ আসনের উপনির্বাচন- আ’লীগের মনোনয়ন..
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩ । ০৯:৫৩ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ । ০৯:৫৩
মোঃ জসীম উদ্দিন, দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে আওয়ামীলীগের (নৌকা) মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন। সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবন’ এ সংসদীয় মনোনয়ন বোর্ডের অনুষ্ঠিত সভায় এড. আফজাল হোসেনকে মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত হয়।
সভাশেষে আওয়ামীলীগের দপ্তর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেসনোটে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া গত ২১ অক্টোবর বার্ধক্য জনিত অসুস্থতায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণে এ আসনটি শূন্য হয়।
এড. আফজাল হোসেন’র নৌকার মনোনয়ন লাভের খবরে সোমবার রাতেই নির্বাচনী এলাকা পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.