রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে আগুন,..

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ । ২০:০৩ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ । ২০:০৩

সুজন খান ষ্টাফ করেসপন্ডেন্ট:-

রাজধানীর মহাখালীর বহুতল ভবন খাজা টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বৃহস্পতিবার বিকাল ৪টা ৫৯ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এই তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের ১৪ তলা ভবনের ১৩ তলায় আগুন লেগেছে। এতে বহু মানুষ ভবনের মধ্যে আটকা পড়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মহাখালীর খাজা টাওয়ারে এখন আমাদের ১১টি ইউনিট কাজ করছে।

তিনি জানান, ভবনটিতে বহু মানুষ আটকে আছে। তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। ফায়ার সার্ভিসের সূত্র জানায়, আগুন লাগার পর আমতলী থেকে গুলশান এক নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী অংশ নিয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!