শ্রীমঙ্গলে চোলাই মদসহ গ্রেফতার ১
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩ । ১৮:৩৮ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ । ১৮:৩৮
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
শ্রীমঙ্গলে ১০৬০ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশের একটি টিম বুধবার রাতে উপজেলার
জাগছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১০৬০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ গহুর কালেন্দী (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। সে জাগছড়া চা বাগানের মানিক কালেন্দীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.