রাঙ্গাবালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প করলেন..
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ । ২০:২৭ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ । ২০:২৭
মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী করেসপন্ডেন্টপটুয়াখালী:-
পটুুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে চিকিৎসা করা হয়েছে। সোমবার সকালে ১০ থেকে বিকাল ৪টা পযন্ত রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের মৌডুবী বাজারের ইমপ্রেস ক্লিনিকে রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহম্মেদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম করা হয়।
মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন, রাঙ্গাবালী সদর ইউনিয়নের মরহুম হাজী মুজাফ্ফর আকনের ছেলে রাঙ্গাবালী ইউনিয়নের জনদরদী, মনবতার ফেরিওয়ালা রাঙ্গাবালী উপজেলার সুযোগ্য সন্তান চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহম্মেদ এসময় উপস্থিত ছিলেন, প্রায় ১শত ৫০ জন রোগী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহম্মেদ বলেন, আমি এর আগেও বড়বাইশদিয়া, চালিতাবুনিয়াও চরমোন্তাজ ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি।আমার এই কার্যক্রম চালু থাকবে।আমি শুধু মৌডুবী নয়, আমি চাই আমার নির্বাচনী এলকার প্রতিটা ইউনিয়নে ফ্রি চিকিৎসা সেবা দেয়ার হবে।
তিনি বলেন আমি আপনাদের সন্তান, আমি আমার কর্মের মধ্য দিয়ে আপনাদের মাঝে বেঁচে থাকবো।আমার জীবন আমি আপনাদের জন্য উৎসর্গ করে দিবো।আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমি সব সময় আপনাদের পাশে থাকবো।
মৌডুবী ইউনিয়নের মোঃ কওসার গাজী বলেন, আমি রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই, তার এ মহৎ কাজকে স্বাগত জানাই।
তিনি আরও বলেন,এই ফ্রি ক্যাম্পের কারনে মৌডুবী ইউনিয়নের জনগন উপকৃত হবে।এই এলাকার অসহায় লোকজন শহরে গিয়ে চিকিৎসা করতে পারেনা।তারা এই ক্যাম্প এর মাধ্যমে উপকৃত হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.