শ্রীমঙ্গলে ‘কমিউনিটি আই সেন্টার’ উদ্বোধন..

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ । ১৫:৪০ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ । ১৫:৪০

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি আই সেন্টার’ স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে চতুর্থ পর্যায়ে ৭টি বিভাগের ২৮টি জেলার ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি আই সেন্টার’-এর উৎসব মুখর পরিবেশে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে।

সোমবার সকাল ১০টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি আই সেন্টার-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী দুইজন উপকারভোগীর কথা শুনেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!