নওগাঁর আত্রাইয়ে অগ্নিকান্ডে গরু ও..
প্রকাশ: 30 April 2023 । 21:28 | আপডেট: 30 April 2023 । 21:28
মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ করেসপন্ডেন্টঃ
নওগাঁর আত্রাইয়ে অগ্নিকান্ডে ৩টি গরু ও ৩টি ছাগলসহ বেশ কয়েকটি মুরগি পুড়ে মারা গেছে। এ সময় আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে খামারসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল। ঘটনাটি ঘটেছে উপজেলা সাহেবগঞ্জ গ্রামের আত্রাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন মজিবর রহমানের বাড়িতে। জানা যায়, গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে খামারে ছাগলের আত্ম চিৎকার শুনে বাইরে বের হয়ে বাড়ির লোকজন খামারে আগুন জ্বলতে দেখতে পান। এ সময় তারা ডাক-চিৎকার শুরু করলে প্রতিবেশী লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষনে মজিবর রহমানের খামারে থাকা ৩টি গরু, ৩টি ছাগল ও বেশ কিছু মুরগি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এদিকে আগুন নিভাতে গিয়ে মজিবরের ছেলে রিমন (২৭) আহত হয়েছেন। সংবাদ পেয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইকতেখারুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.