পায়রা বন্দরে এবার ভিড়লো গ্রিসের..
প্রকাশ: 29 April 2023 । 16:46 | আপডেট: 29 April 2023 । 16:46
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী
পায়রা বন্দরে নোঙ্গর করেছে মাদার ভ্যাসেল ‘ডেজার্ট চ্যালেঞ্জার’। শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৩৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গ্রিসের (হেলেনিক) পতাকাবাহী এ জাহাজটি বন্দরের এ্যাংকোরেজে এসে পৌছায়। শনিবার দুপুরে গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান।
পায়রা বন্দর সূত্রে জানা যায়, পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের জন্য ৩৮ হাজার ৬শ‘ ১০ মেট্রিক টন কয়লা নিয়ে প্রায় এক সপ্তাহ আগে ডেজার্ট চ্যালেঞ্জার (আইএমও নং-৯৬৯৯৮৪২) ইন্দোনেশিয়ার বালিকপপন বন্দর থেকে যাত্রা শুরম্ন করে। পরে শুক্রবার শেষ বিকেলে জাহাজটি পায়রা বন্দরের বর্হিনোঙ্গরে পৌছলে জাহাজটি ইনার এ্যাংকোরেজে নিয়ে আসেন বন্দরের পাইলট গোলাম রাব্বানি। ১০ মিটার গভীরতার এ জাহাজটির দৈর্ঘ্য ২০০ মিটার ও প্রস’ ৩৩ মিটার। আজ শনিবার থেকেই জাহাজটি থেকে কয়লা খালাস কার্যক্রম শুরম্ন হতে পারে।
পায়রা বন্দরের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, বর্তমানে বলতে গেলে প্রতিনিয়ত বন্দরে আসছে দেশী-বিদেশী জাহাজ। এরই ধারাবাহিকতায় আজ বন্দরে এসেছে ১০ মিটার গভীরতার মাদার ভ্যাসেল ডেজার্ট চ্যালেঞ্জার। আগের থেকে বন্দরের রাজস্ব আয় অনেক বেড়েছে। বর্তমানে বন্দরে অনায়েসে সাড়ে ১০ মিটার গভীরতার জাহাজ প্রবেশ করতে পারবে। আমাদের প্রথম টার্মিনালের কাজ শেষ হলে এসব জাহাজ জেটিতেই পন্য খালাস করতে পারবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.